সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ, নাত, ক্বেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
"বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)" | "মহানবীর আদর্শে গড়ি সুন্দর জীবন"
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ'-এ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে "হামদ, নাত, ক্বেরাত ও আজান প্রতিযোগিতা-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুমধুর কণ্ঠের ইসলামিক পরিবেশনা উপস্থিত সবাইকে গভীরভাবে মুগ্ধ করে।
📋 অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ:
- প্রধান অতিথি: কাজী সামছুন নাহার আলো ম্যাম (অধ্যক্ষ, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ)। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে নিজেদের সৎ ও সুন্দর নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
- বিশেষ অতিথি: কে এ এম রুয়াইম রাব্বি স্যার (এ্যাসোসিয়েট প্রিন্সিপাল, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ)।
- বিশেষ অতিথি: জনাব ওবায়দুর রহমান স্যার (প্রাক্তন সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুষ্টিয়া সিটি কলেজ এবং সহকারী গভর্নর, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ)।
- সভাপতি: জনাব মো. ইমদাদ হোসেন (একাডেমিক প্রধান, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ)।
অতিথিবৃন্দ তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের মাঝে সুন্দর ইসলামিক মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণের বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চমৎকার পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।