২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন)
| বিভাগ | ন্যূনতম জিপিএ | অনলাইনে আবেদনের তারিখ | ভর্তির জন্য বোর্ড কর্তৃক ফলাফল ও নিশ্চায়নের তারিখ | কলেজের ভর্তি ফরম পূরণের তারিখ |
|---|---|---|---|---|
| বিজ্ঞান | ৩.০০ |
০২/০৯/২০২৬ খ্রি. হতে ১০/০৯/২০২৬ খ্রি. পর্যন্ত। অনলাইনে আবেদনের জন্য বোর্ডের লিংক: xiclassadmission.gov.bd |
নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ: ১৭/০৯/২০২৬ খ্রি. নিশ্চায়ন: ১৭/০৯/২০২৬ তারিখ রাত ৮:০০ টা থেকে ১৯/০৯/২০২৬ খ্রি. তারিখ রাত ৮:০০ টা পর্যন্ত। |
কলেজের ভর্তি ফরম পূরণ: ২০/০৯/২০২৬ খ্রি. থেকে ২১/০৯/২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত। ভর্তি ফরম ও ফি জমার তারিখ: ২২/০৯/২০২৬ খ্রি. সকাল ৮:০০টা হতে দুপুর ২:০০টা (বিস্তারিত নোটিশে প্রকাশিত হবে) কলেজের ওয়েবসাইট: sunup.edu.bd |
| ব্যবসায় শিক্ষা | ৩.০০ | |||
| মানবিক | ২.৫০ |
ভর্তি নির্দেশনাবলী
- শিক্ষা বোর্ড কর্তৃক ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রতিষ্ঠান অবশ্যই নিশ্চায়ন করতে হবে (নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে)।
- নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া ক্যাম্পাসে উপস্থিত হয়ে ভর্তি ফরম পূরণ করতে হবে।
- কলেজ ওয়েবসাইটে প্রকাশিত নোটিশের তারিখ অনুযায়ী ভর্তি ফি ও পূরণকৃত ফরম জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।
- অত্র প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আগামী ২০/০৯/২০২৬ খ্রি. রবিবার সকাল ১১:০০ টা থেকে ২১/০৯/২০২৬ খ্রি. সোমবার সকাল ১১:০০ টার মধ্যে ভর্তি ফরম পূরণ করতে হবে।
- অত্র প্রতিষ্ঠানে ভর্তি ফি ও ফরম জমার তারিখ আগামী ২২/০৯/২০২৬ খ্রি. রোজ মঙ্গলবার।
| বিভাগ | সময় |
|---|---|
| বিজ্ঞান | সকাল ৮:০০টা থেকে সকাল ১০:০০টা |
| ব্যবসায় শিক্ষা | সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:০০টা |
| মানবিক | সকাল ১২:৩০মিনিট থেকে দুপুর ২:০০টা |
৬. ভর্তি ফরম পূরণ সংক্রান্ত সাহায্যের জন্য 01311 7777 22 যোগাযোগ করা যেতে পারে।
একাদশ শ্রেণির ভর্তি আবেদন করার নিয়ম (কুষ্টিয়া সানআপ কলেজ)
১. ভর্তি Website-এ প্রবেশ করুন
প্রথমে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর একাদশ শ্রেণির Online Application-এর নির্দেশনা অনুসরণ করুন।
২. SSC বা সমমান পরীক্ষার তথ্য দিন
আবেদনের সময় SSC বা সমমান পরীক্ষার প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তাই আগে থেকেই নিচের তথ্যগুলো হাতের কাছে রাখুন:
- SSC Roll Number
- Registration Number
- Education Board
- Passing Year
* তথ্য দেওয়ার সময় একটি সংখ্যা ভুল হলেও সমস্যা হতে পারে। তাই আবেদন Submit করার আগে সব তথ্য ভালোভাবে মিলিয়ে নিন।
কতটি কলেজ Choice দেওয়া যাবে?
একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে পারবেন। তবে শুধু নামী কলেজের তালিকা দিলেই হবে না। নিজের GPA, Group, কলেজের ভর্তি যোগ্যতা, আসন এবং যাতায়াতের সুবিধা বিবেচনা করে Choice List তৈরি করা ভালো।
কলেজ Choice কীভাবে সাজাবেন?
আপনার সবচেয়ে পছন্দের কলেজ সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া ১ নম্বরে রাখুন। এরপর দ্বিতীয় পছন্দের কলেজ ২ নম্বরে এবং এভাবে নিজের পছন্দ অনুযায়ী তালিকা সাজান।
উদাহরণ হিসেবে, আপনি যদি সানআপ কলেজে পড়তে চান, তাহলে সেটিকে পছন্দক্রমের শীর্ষে (১ নম্বরে) রাখুন।
একাদশ শ্রেণিতে কি ভর্তি পরীক্ষা হবে?
সাধারণ নিয়মে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আলাদা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। SSC ও সমমান পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীর পছন্দক্রম, মেধাক্রম এবং যশোর বোর্ডের নিয়মের ভিত্তিতে কলেজে মনোনয়ন দেওয়া হবে।
একাদশ শ্রেণির ভর্তি Result কবে প্রকাশ হবে?
বর্তমান ভর্তি সূচি অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রথম পর্যায়ের একাদশ শ্রেণির ভর্তি Result প্রকাশ হওয়ার কথা রয়েছে। Result প্রকাশের পর শিক্ষার্থী কোন কলেজে মনোনয়ন পেয়েছে তা দেখতে পারবেন।
ভর্তি Result পাওয়ার পর কী করবেন?
কোনো কলেজে মনোনয়ন পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। বর্তমান সূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮:০০ টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সময় রয়েছে। সময়মতো নিশ্চায়ন না করলে মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে।
চূড়ান্ত ভর্তি কবে হবে?
বর্তমান সময়সূচি অনুযায়ী ২০ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলার কথা রয়েছে। এরপর ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা।
Board Challenge করলে কী হবে?
যেসব শিক্ষার্থীর SSC Board Challenge বা খাতা পুনঃনিরীক্ষণের পর Result পরিবর্তন হবে, তাদের জন্য আলাদা আবেদন করার সুযোগ রাখা হয়েছে। পরিবর্তিত Result পাওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর ২০২৬ একাদশ শ্রেণির ভর্তির জন্য আবেদন করতে পারবেন।