Skip to main content

SunUp International School and College

SunUp International School and College, Kushtia

সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া

School Code: 443392 EMIS: 06201020573 College Code: 4264 EIIN: 136717
সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে হামদ, নাত, ক্বেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
SunUp International School and College Kushtia, সানআপ স্কুল কুষ্টিয়া, কুষ্টিয়া বেস্ট স্কুল, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সানআপ, মিলাদুন্নবী প্রতিযোগিতা ২০২৬, আজান প্রতিযোগিতা কুষ্টিয়া।

সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ, নাত, ক্বেরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত

"বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)" | "মহানবীর আদর্শে গড়ি সুন্দর জীবন"

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ'-এ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে "হামদ, নাত, ক্বেরাত ও আজান প্রতিযোগিতা-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুমধুর কণ্ঠের ইসলামিক পরিবেশনা উপস্থিত সবাইকে গভীরভাবে মুগ্ধ করে।

📋 অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ:

  • প্রধান অতিথি: কাজী সামছুন নাহার আলো ম্যাম (অধ্যক্ষ, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ)। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে নিজেদের সৎ ও সুন্দর নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
  • বিশেষ অতিথি: কে এ এম রুয়াইম রাব্বি স্যার (এ্যাসোসিয়েট প্রিন্সিপাল, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ)।
  • বিশেষ অতিথি: জনাব ওবায়দুর রহমান স্যার (প্রাক্তন সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কুষ্টিয়া সিটি কলেজ এবং সহকারী গভর্নর, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ)।
  • সভাপতি: জনাব মো. ইমদাদ হোসেন (একাডেমিক প্রধান, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ)।

অতিথিবৃন্দ তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের মাঝে সুন্দর ইসলামিক মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণের বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে চমৎকার পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।