মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
www.jessoreboard.gov.bd২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।
| তারিখ ও দিন | বিষয় ও সময় সকাল ১০:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত |
বিষয় কোড |
|---|---|---|
| ০৮-১২-২০২৬ মঙ্গলবার |
বাংলা | ১০১ |
| ১০-১২-২০২৬ বৃহস্পতিবার |
ইংরেজি | ১০৭ |
| ১৩-১২-২০২৬ রবিবার |
গণিত | ১০৯ |
| ১৫-১২-২০২৬ মঙ্গলবার |
বিজ্ঞান | ১২৭ |
| বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ১৫০ |
বিশেষ নির্দেশাবলী :
- পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১:৩০ মিনিট + বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ১:৩০ মিনিট সর্বমোট ৩:০০ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।
- পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের (OMR) ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
- পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
- কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।